সমকামিতা কি?

প্রাণীজগতে সহস্রাধিক প্রজাতিতে যে সমকামিতার অস্তিত্ব রয়েছে তা এখন অনেকেই জানেন। মানব সভ্যতাও কিন্তু এই ধারার ব্যতিক্রম নয়। প্রাচীন ইতিহাস থেকে মানুষের মাঝে সমকামিতার অস্তিত্ব ছিল। এটা মোটেও একুশ শতকের কোন বিষয় নয়। সমকামীতার ইতিহাস অনেক পুরাতন। পৃথিবীর প্রচলিত ধর্ম বিশ্বাসগুলোর মধ্যে ইসলাম জোরদার ভাবে সমকামীতাকে নিষিদ্ধ ঘোষণা করেছে। পবিত্র আল কুরআনে বলা হয়েছে আদ ও সামুদ এবং লূত (আঃ) এর কওম (বংশ) কে ধ্বংস করে দেওয়া হয় সমকামিতার অপরাধে। তারপরেও মানবজাতির লিখিত ইতিহাসের সমগ্র সময়কাল জুড়ে সমকামী সম্পর্ক বা আচরণ একাধারে নন্দিত ও নিন্দিত হয়ে এসেছে।
**সমকামিতা কিঃ
সমকামিতা একটি যৌন প্রবৃত্তি, যার দ্বারা সমলিঙ্গের দুই ব্যক্তির মধ্যে প্রেম কিংবা যৌন আচরণ বোঝায়। প্রবৃত্তি হিসেবে, সমকামিতা বলতে বোঝায় মূলত সমলিঙ্গের কোনো ব্যক্তির প্রতি জেগে ওঠা “এক যৌন, স্নেহ বা প্রণয়ঘটিত এক ধরনের স্থায়ী স্বাভাবিক প্রবণতা”; “এছাড়া এর দ্বারা এই ধরনের সম্পর্কের ভিত্তিতে গড়ে ওঠা ব্যক্তিগত বা সামাজিক পরিচিতি, এই ধরনের আচরণ এবং সমজাতীয় ব্যক্তিদের নিয়ে গঠিত এক সম্প্রদায়ের সদস্যতাও নির্দেশিত হয়।
**সমকামিতা শব্দের মূলঃ
সমকামিতা শব্দটি বিশেষ্য। এটা এসেছে মুলতঃ বিশেষণ সমকামী। ভাশাগত দিক থেকে সম মানে একই এবং কামী মানে বাসনাকারী। তাই সমকামী শব্দটির অথ দাড়াচ্ছে একই রকম বাসনাকারী। কিন্তু প্রয়োগগত অথ ভিন্ন। সমকামী শব্দটির মূল সংস্কৃত সমকামিন। মূল ধাতুর সাথে ইন প্রত্যয়যোগে গঠিত হয়েছে সমকামিন (সম+কাম+ইন) যার অথ যে ব্যক্তি সমলৈঙ্গিক ব্যক্তির প্রতি যৌন আকরষণ বোধ করে। প্রাচীন কালে সমকামীদের বোঝাতে ঔপরিস্টক শব্দটি ব্যবহৃত হত। বাতস্যায়নের কামসুত্রের ষষ্ঠ অধিকরণের নবম অধ্যায়ে ঔপরিস্টক শব্দটির ব্যবহার দেখা যায়।
সমকামিতার ইংরেজী প্রতি শব্দ হোমোসেক্সুয়ালিটি, যা ১৮৬৯সালে প্রথম ব্যবহার করেন Karl Maria Cutberry তার লেখা ছোট একটি আইনি পুস্তিকায়। Homosexual শব্দটি গ্রীক হোমো এবং ল্যাটিন সেক্সাস শব্দের সমন্বয়ে গঠিত।
বাংলাদেশ মোটামুটি রক্ষণশীল দেশ। এখানে সমকামিতা নিয়ে কথা বললে বিতরকো হবে। বাঙ্গালীরা সাধারনতঃ সমকামিতা নিয়ে কথা বলতে ইতস্তত বোধ করি। বাঙ্গালী লেখকদের মধ্যে ডাঃ লুতফর রহমান প্রথম সমকামিতার খারাপ দিক তুলে ধরেন তার যুবক জীবনবইয়ে। সেখানে তিনি ছোট একটি ঘটনার পরিসরে দেখান যে কিভাবে একজন উঠতি তরুন তার গৃহশিক্ষকের দ্বারা সমকামী জীবনে ঢুকে নিজের জীবনকে অস্থিতিশীল করে তোলে।